ডিআরইউ সদস্যদের ভুয়া সংবাদ ও তথ্য যাচাই বিষয়ক প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১২ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের 'গুজব, ভুয়া সংবাদ ও তথ্য যাচাই' বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
আজ রোববার রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও গবেষক এম আবুল কালাম আজাদ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশি: প্রকৌ.) মো: নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) মো. মারুফ নাওয়াজ,উপ পরিচালক মো. আবুজার গাফফার, সহকারি পরিচালক মোল্লা ইফতেখার আহমেদ। কর্মশালা সমন্বয় করেন ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, গুজব ও ভুয়া সংবাদ পরিবেশনে সবাইকে সতর্ক হতে হবে। ভুয়া তথ্য পাইলে সাথে সাথে সেটি নিউজ আকারে প্রকাশ না করে ফ্যাক্ট চেক করে সংবাদ প্রকাশ করা উচিত। অনেক ক্ষেত্রে জাতীয় গণমাধ্যমও প্রতিযোগিতার জন্য এটি করে থাকে। কিন্ত এ ধরনের গুজব ও ভুয়া সংবাদে কোন সম্প্রদায় বা গোষ্ঠির অনেক বড় ক্ষতি হয়ে যায়। এজন্য গুজব এবং ভুয়া তথ্য যাচাই করাই একজন গণমাধ্যম কর্মীর অন্যতম দায়িত্ব। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন ডিআরইউ সদস্য এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
আগামীতেও সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধির লক্ষে সময় উপযোগী আরো বিভিন্ন বিষয় নিয়ে ডিআরইউ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কাজ করবে বলে জানান, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ



